গাজীপুর মহানগরের কাউলতিয়া এলাকায় বন্ধুর সঙ্গে বেড়াতে গিয়ে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রী (১৩) গণধর্ষণের শিকার হয়েছে। এ ব্যাপারে গাজীপুর সদর থানায় সোমবার ওই ছাত্রীর মা বাদী হয়ে একটি মামলা করেছেন।
মামলার বরাত দিয়ে সদর থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, ওই ছাত্রী ১৫ অক্টোবর সকাল ১১টার দিকে তার এক বন্ধুর সঙ্গে অটোরিকশাযোগে মহানগরের কাউলতিয়া এলাকায় ঘুরতে যান। এ সময় বেলা পৌনে ১২টার দিকে কাউলতিয়া মক্কা মসজিদের সামনে পৌঁছালে পাঁচজন যুবক তাদের অটোরিকশার গতিরোধ করে। পরে দুই যুবক ছাত্রীর সঙ্গে থাকা বন্ধুকে রিকশা থেকে নামিয়ে জঙ্গলের দিকে নিয়ে যায় এবং অপর যুবকরা ওই ছাত্রীকে মোটরসাইকেলে তুলে পোড়াবাড়ি এলাকায় নিয়ে যায়।
তিনি আরও জানান, তারা সেখানে একটি ভাড়া কক্ষে নিয়ে ভিক্টিমকে ভয়ভীতি দেখিয়ে পালাক্রমে ধর্ষণ করে। পরে দুপুর দুইটার দিকে তারা ভিক্টিমকে ঘর থেকে ভয়ভীতি দেখিয়ে বের করে দেয়। বিকেলে অসুস্থ অবস্থায় বাড়ি ফিরে স্বজনদের ঘটনা বর্ণনা করে ওই ছাত্রী। পরে পরিবারের লোকজনদের সঙ্গে পরামর্শ করে মামলা করা হয়েছে।
