কৃষি বিশ্ববিদ্যালয়ে শেখ রাসেল দিবস পালিত

আপডেট : ১৮ অক্টোবর ২০২১, ০৮:৫৩ পিএম

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের জাতীয় দিবস উদযাপন কমিটির আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ ছেলে শেখ রাসেলের ৫৮তম জন্মদিন ও শেখ রাসেল দিবস পালিত হয়েছে। 

এ উপলক্ষে সোমবার সকাল সোয়া ৯টায় শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. লুৎফুল হাসান। 

এরপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সব শহীদদের প্রতি শ্রদ্ধা ও মাগফেরাত কামনা করা হয়।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. এ. কে. এম. জাকির হোসেন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. সুবাস চন্দ্র দাস, রেজিস্ট্রার কৃষিবিদ ছাইফুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ মহির উদ্দীন, বাউরেস পরিচালক অধ্যাপক ড. মো. আবু হাদী নূর আলী খান, অফিসার পরিষদ সভাপতি কৃষিবিদ খাইরুল আলম নান্নু প্রমুখ। 

অনুষ্ঠানে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, গণতান্ত্রিক শিক্ষক ফোরাম, অফিসার পরিষদ, লেকচারার এসিস্ট্যান্ট প্রফেসর ফোরাম এবং বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের শিক্ষক শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত