আধুনিক নগর গড়তে গিয়ে প্রতিবন্ধকতার শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন গাজীপুর সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম। তিনি বলেছেন, ‘সত্যের জয় হবেই। একটি অসত্য বিষয় নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। আধুনিক নগর গড়তে একটি মহল প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।’
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৫৮তম জন্মদিন উপলক্ষে গতকাল সোমবার দুপুরে গাজীপুর প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন মেয়র জাহাঙ্গীর।
এদিকে গতকাল বিকেলে মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে শহরের রাজবাড়ী মাঠে বিশাল আলোচনা সভা হয়। এতে গাজীপুর সিটি মেয়র মো. জাহাঙ্গীর আলম প্রধান অতিথির বক্তব্য রাখেন।
