পরিকল্পিতভাবে ঘৃণা ছড়ানোর বিরুদ্ধে অবিচল থাকতে হবে: মার্কিন দূতাবাস

আপডেট : ১৯ অক্টোবর ২০২১, ০৭:১০ পিএম

কুমিল্লার ঘটনাকে কেন্দ্র করে দেশে বিভিন্ন জেলায় ধর্মীয় সহিংসতার প্রেক্ষিতে ঐক্য ও পারস্পরিক শ্রদ্ধা রক্ষা করতে হবে। আমাদের সবাইকে সহিংসতা ও পরিকল্পিতভাবে ঘৃণা ছড়ানোর বিরুদ্ধে অবিচল থাকতে হবে বলে আহ্বান জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।

মঙ্গলবার দূতাবাসের এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়। বিবৃতিতে যারা ধর্মীয় সহিংসতার শিকার হয়েছেন তাদের প্রতি সমবেদনা জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ধর্ম পালনের স্বাধীনতা পবিত্র। আমাদের সবাইকে সহিংসতা ও পরিকল্পিতভাবে ঘৃণা ছড়ানোর বিরুদ্ধে অবিচল থাকতে হবে। সহিংসতার ভয় ছাড়া প্রত্যেকে যেন নিজ নিজ ধর্মীয় বিশ্বাসের আচার ও উৎসবে অংশ নিতে পারেন, তা নিশ্চিত করার জন্য কাজ করতে হবে।

বাংলাদেশের পাশে সব সময় যুক্তরাষ্ট্র থাকবে বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত