কলকারখানা, শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে দুর্ঘটনা রোধ এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণের লক্ষ্যে এক প্রশিক্ষণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্র্তৃপক্ষের (বিডা) মাল্টি পারপাস হলে বিডা ও কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরে যৌথ উদ্যোগে এ অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান। অন্যদের মধ্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. এহছানে এলাহী, বিডার নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।
×
