গোপনে ধারণ করা স্কুলছাত্রীকে ধর্ষণের ভিডিও সামাজিক মাধ্যমে

আপডেট : ২১ অক্টোবর ২০২১, ০৭:১৫ পিএম

গাজীপুরের শ্রীপুরে রিসোর্টে ঘুরতে নিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিয়েছে এক তরুণ। অভিযোগে জানা যায়, গোপনে ওই ভিডিও ধারণের পর স্কুলছাত্রীকে ব্ল্যাকমেল করতে চায় ওই তরুণ। তবে আবার ঘুরতে যেতে রাজি না হওয়া সে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেয় অভিযুক্ত তরুণ।

এ ঘটনাটি ঘটেছে উপজেলার তেলিহাটি ইউনিয়নে। এ ঘটনায় স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে তিনজনকে আসামি করে মামলা করেন শ্রীপুর থানায়। ঘটনার পর থেকে অভিযুক্ত তরুণ পলাতক রয়েছে।

তার নাম নাঈম মৃধা (২৫)। তিনি তেলিহাটি গ্রামের বাসিন্দা। বাড়ির পাশে ফরিদপুর এলাকায় একটি স্টেশনারি দোকান চালাতেন নাঈম।

মামলায় অপর দুই অভিযুক্ত হলেন নাঈমের সহযোগী বন্ধু সজীব মৃধা ও নজরুল মৃধা। তারাও পলাতক।

অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী স্কুলছাত্রী স্কুলে যাওয়া আসার পথে নাঈমের স্টেশনারি দোকান থেকে খাতা-কলম কেনার সময় তার সঙ্গে সুসম্পর্ক গড়ে ওঠে। তারা বিভিন্ন স্থানে ঘুরতে যেত। এ সুযোগে রিসোর্টে ঘুরতে গিয়ে কৌশলে ধর্ষণর করে সে। বিয়ের প্রলোভন দেখিয়ে আরো একাধিকবার ধর্ষণ করে নাঈম। কৌশলে ভিডিও ধারণ করে রাখে। এ কাজে নাঈমের দুই বন্ধু সহযোগিতা করে। এরপর থেকে স্কুলছাত্রী নাঈমের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে না চাইলে, শারীরিক সম্পর্কের ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানোর হুমকি দেয়। সম্পর্ক চালিয়ে না যাওয়ার প্রস্তাবে রাজি না হওয়ায় ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়।

অভিযোগ তদন্ত কর্মকর্তা শ্রীপুর মডেল থানার এস আই আরশাদ মিয়া জানান, আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। আমরা বিস্তারিত তদন্ত করে দেখছি। তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শ্রীপুর মডেল থানার ওসি (তদন্ত) মাহফুজ ইমতিয়াজ ভুইয়া জানান, ভিকটিমের বাবা তিনজনকে অভিযুক্ত করে অভিযোগ দিয়েছেন। আমরা তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা নেব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত