বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) খন্ডকালীন সদস্য হিসেবে মনোনীত হয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান। ইউজিসির পক্ষ থেকে ১৭ অক্টোবর জাতীয় বিশ্ববিদ্যালয়কে এক পত্র দিয়ে এ বিষয়ে অবহিত করা হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তর এ তথ্য জানিয়েছে।
পত্রে বলা হয়েছে, ‘বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী ৫ অক্টোবর থেকে পরবর্তী দুই বছরের জন্য বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের খন্ডকালীন সদস্য মনোনীত করা হয়।
প্রফেসর ড. মো. মশিউর রহমান গত ৩১ মে থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তাকে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ৩০ মে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োগ দেন। ড. মশিউর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক।
