নারায়ণগঞ্জে ১১ বছর পর সাজাপ্রাপ্ত জাকির হোসেনকে (৩৮) গ্রেপ্তার করেছে র্যাব-১১। গত শুক্রবার রাতে সদর থানার মন্ডলপাড়া মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে এক বছরের সাজাপ্রাপ্ত আসামি। এতদিন পলাতক ছিল।
র্যাব-১১ প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গ্রেপ্তারকৃত জাকির নয়াপাড়া এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে ১৯৯৮ সালে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় ১টি চুরির মামলা হয়। মামলা হওয়ার পর থেকেই পলাতক ছিল সে। এই অবস্থায় মামলাটির বিচারিক কার্যক্রম শেষে বিজ্ঞ আদালত তাকে দোষী সাব্যস্ত করে এক বছরের সশ্রম কারাদ-ের রায় দেয়। এক পর্যায়ে সাজাপ্রাপ্ত আসামি জাকির হোসেন ২০০৯ সালে দেশ ছেড়ে দুবাই চলে যায়। দীর্ঘ প্রবাস জীবন শেষে সে ২০২০ সালে কৌশলে দেশে ফিরে আসে।
