সৌদি যুবরাজের ‘হিরে’ খচিত গাড়ি স্পর্শেই গুনতে হয় লাখ টাকা জরিমানা

আপডেট : ২৬ অক্টোবর ২০২১, ১০:৩০ পিএম

সৌদি যুবরাজ আল-ওয়ালিদের এমন একটি গাড়ির খবর জানা গেছে যেটি পুরোটাই ‘হিরে’ দিয়ে মোড়ানো। সেই গাড়ি স্পর্শ করলেই জরিমানা গুনতে হয় লাখ টাকা। আল ওয়ালিদ একজন ব্যবসায়ী এবং বিনিয়োগকারী। খবর: আনন্দবাজার

ওই প্রতিবেদনে আরও জানানো হয়, অন্তত ২০০টি বহুমূল্য গাড়ি রয়েছে যুবরাজ আল-ওয়ালিদের। সেই তালিকায় রয়েছে রোলস রয়েলস, ল্যাম্বরগিনি, ফেরারি-র মতো দামি গাড়ি। তার দীর্ঘ গাড়ির তালিকায় রয়েছে ওই ‘হিরে’ খচিত গাড়িটিও।

ওই গাড়িটি আসলে একটি মার্সিডিজ গাড়ি। কিন্তু গাড়ির আগাগোড়া হিরের মতো কেলাস দিয়ে মোড়া। অন্তত তিন লাখ কেলাস রয়েছে গাড়িটিতে। দুই সপ্তাহ ধরে ১৩ জন বিশেষজ্ঞের চেষ্টায় গাড়িটিতে ‘হিরে’ বসানো সম্ভব হয়েছিল। মার্সিডিজ এসএল৬০০ মডেলের গাড়িটির দাম ৪৮ লাখ ডলার।

২০০৭ সালে দুবাইয়ের একটি প্রদর্শনীতে মার্সিডিজের ৫০তম জন্মদিন উপলক্ষে গাড়িটি দেখানো হয়েছিল। তার পরই সেটি কিনে নেন যুবরাজ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত