আরিয়ানের জামিন নিয়ে সুহানার মন্তব্য, ফিরছেন দেশে

আপডেট : ২৯ অক্টোবর ২০২১, ১২:৩৬ পিএম

বড় ভাই আরিয়ান খানের গ্রেপ্তার সুহানাকে রীতিমতো অসুস্থ করে দিয়েছিল। তিনি নাকি ভয়ানকভাবে ভেঙে পড়েছিলেন।

বর্তমানে নিউইয়র্কে আছেন শাহরুখ কন্যা। বৃহস্পতিবার সেখান থেকেই আরিয়ানের জামিনের খবর পান তিনি।

সুহানা যে ভীষণ খুশি সেই রেশ পাওয়া গেল তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে।

শাহরুখ-আরিয়ানের সঙ্গে ছোটবেলার নানা মুহূর্তের কিছু ছবি কোলাজ করে ইনস্টাগ্রামে শেয়ার করেছেন সুহানা। সুন্দর সেই ছবিতে নিষ্পাপ দুই সন্তানের সঙ্গে খেলা করছেন কিং খান। ক্যাপশনে একটাই কথা লিখেছেন সুহানা, আই লাভ ইউ,  অর্থাৎ আমি তোমাদের ভালোবাসি।

শোনা যাচ্ছে, যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে আসছেন সুহানা। সেখানে উচ্চশিক্ষার জন্য অবস্থান করছেন তিনি।

শুক্রবার কিংবা শনিবার জেল থেকে ছাড়া হবে আরিয়ানকে। ফলে ভাই-বোনে একসঙ্গে কিছুটা সময় কাটাতে পারবেন।

বলিউডে সুহানাকে লঞ্চ করছেন জোয়া আখতার। সে জন্য অনেক দিন থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন তিনি। একটি আন্তর্জাতিক কমিক গল্পকে পর্দায় রূপ দিতে চলেছেন জোয়া। সেটি আর কিছু নয়, ‘আর্চি’ কমিক্সের গল্প। ছবিতে অন্যতম মুখ্য চরিত্রে অভিনয় করতে চলেছেন সুহানা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত