পাটুরিয়ায় উল্টে যাওয়া রো রো শাহ আমানত ফেরি থেকে চতুর্থ দিনের মতো উদ্ধার কাজ শনিবার সকাল ৮টা থেকে শুরু হয়েছে।
সকালে ঘাট এলাকায় পৌঁছে যোগ দিয়েছে রুস্তম। সকালে একটি কাভার্ডভ্যান ও একটি মোটরবাইক উদ্ধার করেছে। এ নিয়ে ১৩টি যানবাহন ও দুটি মোটরবাইক উদ্ধার করা হয়েছে।
চতুর্থ দিনেও যানবাহন মালিকরা দ্রুত হস্তান্তর কাজ সম্পন্ন চেয়েছেন।
এদিকে ফেরির উদ্ধার কাজ কবে নাগাদ শুরু হবে কোনো কর্তৃপক্ষই জানাতে পারেনি।
বিআইডব্লিউটিএর উদ্ধারকারী দলের প্রধান সমন্বয়ক মো. ফজলুর রহমান বলেন, আর মাত্র একটি যানবাহন উদ্ধার হলেই ভারী যানবাহন উদ্ধার কাজ সম্পন্ন হবে। এ নিয়ে মোট ১৩টি যানবাহন ও ২টি মোটরবাইক উদ্ধার হল। তবে ফেরি উদ্ধারের বিষয়টি সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি। শনিবার সকাল পৌনে ১২টার দিকেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এদিকে শনিবার ১৪টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। সকাল পৌনে ১২টার দিকে সব মিলিয়ে পাটুরিয়া প্রান্তে ৮ শতাধিক যানবাহন ফেরি পারাপারের অপেক্ষায় আছে।
