দুরারোগ্য কোলন ক্যানসারে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থী সাবিকুন্নাহার সিনথিয়া। গতকাল শুক্রবার রাত পৌনে ১টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তিনি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০১৪-১৫ সেশনের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলায়।
গতকাল শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলা বিভাগের প্রধান অধ্যাপক ফারজানা সিদ্দিকা।
জানা যায়, সাবিকুন্নাহার সিনথিয়া দীর্ঘদিন ধরে কোলন ক্যানসারে আক্রান্ত ছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ^বিদ্যালয় হাসপাতালে অনেক দিন যাবৎ তার চিকিৎসা চলছিল। পরবর্তীকালে তাকে বাড়িতে নেওয়া হয়। তার তিনটি কেমোথেরাপি দেওয়া সম্পন্ন হয়েছিল। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলা বিভাগ।
