দুবাইয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে রবিবার নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে ভারত। ভারতীয় দল টানা ৭৬টি বলে কোনো বাউন্ডারি পায়নি। মাঝের ১২ ওভারেরও বেশি সময়ে বাউন্ডারি হয়নি ভারতীয় ইনিংসে।
পঞ্চম ওভারের প্রথম বলে চার মেরেছিলেন লোকেশ রাহুল। সেই সময় ঈশান কিশানের উইকেট পড়েছিল। এর পর কোহলী, ঋষভ পন্থ, কেউই বাউন্ডারি মারতে পারেননি। রোহিত শর্মা একটি চার এবং একটি ছয় মেরেছিলেন, কিন্তু সেটাও পঞ্চম ওভারের আগে। আউট হওয়ার আগে ঈশানও একটি চার মেরেছিলেন। লোকেশ রাহুল তিনটি চার মেরেছিলেন।
টানা ৭৬ বল পরে ভারতের ইনিংসে চার মারেন হার্দিক পাণ্ড্য। ২৪ বলে ২৩ রানের ইনিংসে একটিই চার মারেন তিনি। ভারতের হয়ে সব চেয়ে বেশি বাউন্ডারি মারেন রবীন্দ্র জাদেজা। দুটি চার এবং একটি ছয় মারেন তিনি।
ভারতের গোটা ইনিংসে মাত্র দুটি ছয় হয়েছে। আটটি চার মারতে পেরেছেন লোকেশ রাহুলরা। এই নিয়ে দুবাইয়ের মাঠে কোহলীদের পুঁজি মাত্র ১১০ রান।
