সাকিবদের ‘প্রিয়’ কোচকে জাতীয় দলে ফেরাতে চায় বিসিবি

আপডেট : ০৭ নভেম্বর ২০২১, ১১:১৯ পিএম

জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজনকে টাইগারদের ‘টিম ডিরেক্টর’ হিসেবে যুক্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবার কোচিং প্যানেলে মোহাম্মদ সালাহউদ্দিনকেও চায় সংস্থাটি।

খালেদ মাহমুদ সুজনই সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে।

টিম ডিরেক্টর হিসেবে দায়িত্ব পাওয়ার পর বিসিবির অন্যতম পরিচালক সুজন বেশ কিছু তরুণ ক্রিকেটারকে নিয়ে রবিবার মিরপুরে কাজ করেছেন। এ সময় সালাউদ্দিনকেও তার সঙ্গে দেখা গেছে।

পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সুজন বললেন, ‘আমরা তাকে (সালাহউদ্দিন) কোচিং প্যানেলে যুক্ত করতে চাই এবং তাকে প্রস্তাব দেওয়া হয়েছে। তবে তিনি যোগ দেবেন কি-না, সে সিদ্ধান্ত এখন তার।’

সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদের মতো তারকা ক্রিকেটারদের সঙ্গে সালাহউদ্দিনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। সমস্যায় পড়লেই তারা কৌশল এবং দক্ষতা বড়াতে সালাউদ্দিনের শরণাপন্ন হয়ে থাকে।

সালাহউদ্দিন আগেও জাতীয় দলের সঙ্গে কাজ করেছেন। ঘরোয়া ক্রিকেটের অন্যতম সফল কোচ তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত