ঢাকার হজরত শাহজালাল বিমানবন্দরে আসা মালয়েশিয়ান এয়ারলাইনসের একটি উড়োজাহাজে বোমা থাকার খবর পাওয়া গেছে। এ জন্য বিমানবন্দরে সতর্ক অবস্থান নিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
জানা গেছে, মালয়েশিয়ান এয়ালাইন্সের উড়োজাহাজটি আকাশে থাকা অবস্থায় এতে বোমা রয়েছে বলে সন্দেহ হলে বুধবার রাতে এটি ঢাকায় জরুরি অবতরণ করে। বিমানটির অবতরণের আগে ফায়ার সার্ভিসসহ জরুরি সেবা সংস্থাগুলোকে খবর দেওয়া হয়। নিরাপত্তাও বাড়ানো হয়।
বিমানবন্দর থেকে জানা গেছে, বোমা আছে এমন তথ্য জানানোর পর শাহজালালে বিমানটির জরুরি অবতরণের ব্যবস্থা নেওয়া হয়। রাত ৯টা ৪০ মিনিটে উড়োজাহাজটি অবতরণ করে।
ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম বুধবার রাত সাড়ে ১০টার দিকে বলেন, মালয়েশিয়ার একটি উড়োজাহাজের এক যাত্রীর কাছে বোমা আছে বলে খবর ছড়িয়ে পড়ে। উড়োজাহাজটি শাহজালাল বিমানবন্দরে অবতরণ করলে সেটি তল্লাশি শুরু করা হয়েছে।
মালয়েশিয়ান এয়ারলাইন্সের ফ্লাইটটি কোথায় যাচ্ছিল, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।
জানা গেছে, এমএইচ-১৯৬ ফ্লাইটটি কুয়ালালামপুর থেকে ঢাকায় এসেছে। রাত ১০টার দিকে উড়োজাহাজটি শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। এর আগেই খবর পাওয়া যায়, ওই উড়োজাহাজের এক যাত্রীর কাছে বোমা আছে।
