‘বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান আইনজীবী পরিবার’ সংগঠনের যাত্রা শুরু

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২১, ০১:৫০ এএম

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান আইনজীবী পরিবার নামে নতুন এক সংগঠনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। গত শনিবার বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মূল ভবনে মুক্তিযুদ্ধের চেতনায় ও বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার প্রত্যয়ে এ সংগঠনের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। গতকাল বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংগঠনের উপদেষ্টাম-লীর সদস্যরা হলেন মো. শাহ্-আলম, মোহাম্মদ হাসিবুর রহমান, আবদুল আওয়াল নুর, মো. আশরাফ উদ্দিন খান, মো. তারিকুল ইসলাম হীরা ও শাহানা পারভীন।

মাহবুর ইবনে আইয়ুব সাগরকে সভাপতি ও জামিলুর রহমান খানকে সাধারণ সম্পাদক করে সংগঠনের ৯ সদস্যের একটি কার্যকরী পরিষদ কমিটি গঠন করা হয়। কমিটিতে নয়জন কার্যকরী সদস্য রয়েছেন।

কার্যকরী পরিষদে রয়েছেন সহসভাপতি মানবেন্দ্র রায়, যুগ্ম সাধারণ সম্পাদক এম রেজওয়ান আহমেদ (চয়ন), সাংগঠনিক সম্পাদক কেএম জুলিয়াস শাহরিয়ার, অর্থ সম্পাদক মো. জাকারিয়া খান, প্রচার সম্পাদক মাইনুদ্দীন রুবেল, দপ্তর সম্পাদক মো. সিরাজুল আলম এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নিলুফার ইয়াসমীন লিমা।

কার্যকরী সদস্যরা হলেন মো. ইউসুফ খান রাজিব, আবু জোবায়ের হোসেন, আল রেজা আমীন, রুহুল আমীন, গাজী রাকিবুর রহমান, মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, আল কুদরত এপোলো, শেখ মোহাম্মদ মাহমুদুল করিম ও ইকরামুল কবির রোমেল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত