২৪ ঘণ্টায় করোনায় তিনজনের মৃত্যু, শনাক্ত ২৪৩

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২১, ০৭:৫৫ পিএম

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩ জন মারা গেছেন। এসময় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২৪৩ জনের।

শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়।

গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় র‍্যাপিড অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ১৭ হাজার ৩৮৭টি নমুনা পরীক্ষা করে ২৪৩ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১ দশমিক ৪০ শতাংশ।

এ নিয়ে দেশে এ পর্যন্ত মোট ১৫ লাখ ৭৭ হাজার ৭০ জনের করোনা শনাক্ত হলো এবং মারা গেছেন ২৭ হাজার ৯৮৯ জন করোনায় মারা গেছেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩ জনের মধ্যে ২ জন পুরুষ এবং একজন নারী। তাদের ২ জন ঢাকা বিভাগের এবং একজন খুলনা বিভাগের। তবে, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, রংপুর, বরিশাল ও ময়মনসিংহ বিভাগে কেউ মারা যাননি।

গত ১০ আগস্ট করোনা আক্রান্ত হয়ে একদিনে সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যু হয়েছিল। এর আগে, গত ৫ আগস্টও রেকর্ড ২৬৪ জনের মৃত্যু হয়েছিল।

গত ২৮ জুলাই এক দিনে সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জনের করোনা শনাক্ত হয়েছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত