‘পাঁচ নম্বরের’ দৌড়ে খাজাকে হারিয়ে একাদশে হেড

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২১, ১২:৩৫ পিএম

গ্যাবায় অ্যাশেজের প্রথম টেস্ট শুরু হতে বাকি তিন দিন। তার আগে একাদশ ঘোষণা করেছে স্বাগতিক অস্ট্রেলিয়া। অজিদের নতুন টেস্ট অধিনায়ক প্যাট কামিন্সের প্রথম একাদশে জায়গা পেয়েছেন ট্রাভিস হেড ও মিচেল স্টার্ক।

পাঁচ নম্বরে ব্যাটিংয়ের জন্য উসমান খাজার পরিবর্তে হেডকে বেছে নিয়েছে অস্ট্রেলিয়ার নির্বাচকেরা। দুজনই বাঁহাতি। শেফিল্ড শিল্ডে দুজনই দারুণ পারফরম্যান্স করেছেন। তবে প্রথম অ্যাশেজের জন্য মিডল-অর্ডার ব্যাটার হিসেবে সুযোগ পেলেন হেড।

স্বাগতিকের একাদশ ঘোষণা করলেও এখনো গ্যাবা টেস্টের জন্য একাদশ ঘোষণা করে করেননি জো রুট। তবে ইংলিশ অধিনায়ক জানান, প্রথম টেস্টের একাদশে থাকছেন স্পিনার জ্যাক লিচ।

অস্ট্রেলিয়া একাদশ: ডেভিড ওয়ার্নার, মার্কাস হ্যারিস, মার্নাস লাবুশানে, স্টিভ স্মিথ, ট্রাভিস হেড, ক্যামেরুন গ্রিন, অ্যালেক্স কেরি, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, নাথান লায়ন ও জশ হ্যাজলউড।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত