কুমিল্লা মহানগর

যুব মহিলা লীগের সভাপতি তাহমিনা সম্পাদক লিজা

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২১, ০৬:০৫ এএম

বাংলাদেশ যুব মহিলা লীগ কুমিল্লা মহানগর শাখার ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার কুমিল্লা মহানগর আওয়ামী লীগ কার্যালয়ের হল রুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনের মাধ্যমে ৮১ সদস্যবিশিষ্ট মহানগর যুব মহিলা লীগের কমিটি অনুমোদন করা হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার। সম্মেলন উদ্বোধন করেন বাংলাদেশ যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য অধ্যাপক অপু উকিল।

সম্মেলনের শুরুতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে এমপি বাহার বলেন, জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ আজ সারা বিশে^ মাথা উঁচু করে দাঁড়িয়েছে। অর্থনীতিতে বাংলাদেশ আজ স্বাবলম্বী, কৃষি, শিক্ষা ও সামাজিক নিরাপত্তাসহ সব সূচকে এশিয়াতে এগিয়ে রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত