প্রকাশিত সংবাদের প্রতিবাদ

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২১, ০২:২০ এএম

গত ৩০ নভেম্বর দেশ রূপান্তরে শেষের পৃষ্ঠায় প্রকাশিত ‘বিধি ভেঙে দুই জায়গার বেতন ভাতা নিচ্ছেন অধ্যক্ষ রফিকুল’ শীর্ষক প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছেন লালমাটিয়া মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. রফিকুল ইসলাম। গত রবিবার পাঠানো প্রতিবাদলিপিতে বলা হয়, প্রকাশিত প্রতিবেদনটি অসত্য, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। ২০ অক্টোবর ২০২০ থেকে আমাকে আবার প্রেষণে পদায়ন করা হলে আমার আবাসিক সুবিধা থাকায় শিক্ষা মন্ত্রণালয়ের প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তার অফিস থেকে আইবাসপ্লাসপ্লাস-এর মাধ্যমে আমার বাড়ি ভাড়া ভাতা বাদ দিয়ে বেতন-ভাতা প্রদান করা হয়। এ সময়েও আমি কলেজ থেকে বেতন কিংবা বাড়ি ভাড়া ভাতা বাবদ কোনো টাকা গ্রহণ করিনি। 

তিনি আরও উল্লেখ করেন, আমার আয়কর সম্পর্কিত বক্তব্যটিও সত্য নয়। শিক্ষক নিয়োগ ও পরীক্ষার সম্মানী নিয়ে যে তথ্য-উপাত্ত উপস্থাপন করা হয়েছে তাও অসত্য। অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির মাধ্যমে নিজের, স্ত্রী ও মেয়ের নামে জ্ঞাত আয় বহির্ভূত অঢেল সম্পদ অর্জনের কথা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যা সত্য নয়।

প্রতিবেদকের বক্তব্য : প্রতিবেদনটি তথ্য-উপাত্তের ভিত্তিতে তৈরি করা হয়েছে। প্রতিবেদন প্রকাশের আগে অধ্যক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। প্রতিবেদনটি উদ্দেশ্যপ্রণোদিত নয়।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত