দুর্লভ ও বিষাক্ত একটি ফল মালা বা ডোরাকাটা শসা। শেরপুরে গারো পাহাড়ে ফলটির সন্ধান পেয়েছেন ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার শাহানুল করিম চপল।
তিনি জানান, গারো পাহাড়ে হাতির ছবি তুলতে গিয়ে একে পেয়েছিলাম। দেখতে তেলাকুচার ফলের মতো হলেও এর সাইজ অনেক ছোট আর গোল।
তিনি জানান, দেখতে তেলাকুচার মতো, তাই অন্য জাতের তেলাকুচা ভেবে স্বাদ নিতে ফাটিয়ে মুখে দিতেও গিয়েছিলাম; কিন্তু না জেনে কোনো বুনো ফল মুখে দেওয়া উচিত না ভেবে ফেলে দিলাম।
চপল বলেন, এরপর গুগল সার্চ করে দেখলাম এটা মারাত্মক বিষাক্ত। এর ফল, পাতা, কাণ্ড সবই বিষাক্ত। এর ফল খেয়ে প্রচুর শিশু মারা যায়। ভাগ্যিস মুখে দিইনি।
ফলটির বাংলা নাম- মালা, ইংরেজি নাম native bryony or striped cucumber। বৈজ্ঞানিক নাম Diplocyclos palmatus।
ফটোগ্রাফার শাহানুল করিম চপল গত ৩০ অক্টোবর শেরপুরের ঝিনাইগাতীর গারো পাহাড়ে এই দুর্লভ ও বিষাক্ত ফলটি দেখতে পান।
