বরিশাল মুক্ত দিবসে মুক্তিযোদ্ধাদের সম্মাননা

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২১, ১২:০৬ এএম

৮ ডিসেম্বর বরিশাল মুক্ত দিবসে ১০০ মুক্তিযোদ্ধাকে সম্মাননা দেওয়া হয়েছে। বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর উদ্যোগে গতকাল বুধবার সকাল ১০টায় নগরের ওয়াবদা কলোনি এলাকার বধ্যভূমিতে আয়োজিত অনুষ্ঠানে এ সংবর্ধনা দেওয়া হয়।

দিবসটি উপলক্ষে বধ্যভূমি স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে মুক্তিযোদ্ধা কমান্ড, বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সিটি করপোরেশন, বরিশালের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতারা।

সকাল ১০টার দিকে পুষ্পার্ঘ্য অর্পণ করেন বরিশাল সিটি কপোরেশনের মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, মহানগর আওয়ামী লীগের সভাপতি এ কে এম জাহাঙ্গীর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত