তিতাস গ্যাস

কর্মচারী ইউনিয়নের কার্যনির্বাহী পরিষদের শপথ

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২১, ০১:০৩ এএম

রাজধানীর শাহবাগের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে গত মঙ্গলবার তিতাস গ্যাস কর্মচারী ইউনিয়নের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ। বিশেষ অতিথি ছিলেন জাতীয় শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি নূর কুতুব আলম মান্নান। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের শ্রম ও জনশক্তিবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ।

অনুষ্ঠানে কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈয়দ আয়েজ উদ্দিন আহাম্মদ তিতাস গ্যাসের সাধারণ কর্মচারীদের বিভিন্ন দাবি তুলে ধরেন।

সভাপতি মো. কাজিম উদ্দিন অবৈধ সংযোগের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করার জন্য কর্তৃপক্ষকে অনুরোধ করেন। বিজ্ঞপ্তি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত