কাঁটাতারের বেড়া দেওয়া পরিবারকে রাস্তা দেওয়া হয়েছে

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২১, ১১:৫৫ পিএম

অবশেষে সুনামগঞ্জের শান্তিগঞ্জের শিমুলবাক ইউনিয়নের কাঁঠালিয়া গ্রামে ইউপি সদস্য পদে পরাজিত কামাল হোসেনের দেয়া কাঁটাতারে অবরুদ্ধ সেই পরিবার চলাচলের রাস্তা পেয়েছে।

গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলা প্রশাসন ও থানা পুলিশের হস্তক্ষেপে কাঁটাতারের বেড়া কেটে সেই পরিবারের লোকজনকে অবরোধ থেকে মুক্ত করা হয়। শান্তিগঞ্জ থানার এসআই লুৎফুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল স্থানীয় লোকজনের সহায়তায় অবরুদ্ধ পরিবারের লোকজনদের সামনের কাঁটাতারের বেড়া কেটে দেন।

গতকাল ‘এক পরিবারকে অবরুদ্ধ করে রেখেছে পরাজিত প্রার্থী’ শিরোনামে সংবাদ প্রচার করে দেশ রূপান্তর। চার দিন অবরোধ থেকে মুক্তি পাওয়ার পর উল্লসিত পরিবারটি প্রশাসন, সাংবাদিক ও স্থানীয় সহযোগীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত