কেন তারা নারীবাদী, গানে গানে জানালেন ৪ নারীনেত্রী

আপডেট : ১০ ডিসেম্বর ২০২১, ১০:৫০ পিএম

নারীবাদকে বিষয় করে নারী অধিকারকর্মীদের একটি গান সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। নারী অধিকার নিয়ে কথা বলেন এমন বিশিষ্ট ৪ নারীকে গানটি গাইতে দেখা দেখা যায়।

শুক্রবার ২ মিনিট সতেরো সেকেন্ডের গানটির একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।

গানটি প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লার ‘বন্ধু তিন দিন তোর বাড়িত গেলাম’ গানের সুরে গাওয়া।

জানা গেছে, গানটি এর আগে গেয়েছিলেন নারীবাদের আইকন উপমহাদেশের প্রখ্যাত নারী অধিকারকর্মী কমলা বাসিন। তিনিই গানটি বাংলাতেই লিখেছিলেন।

আরো জানা গেছে, ফেসবুকে ভাইরাল হওয়া গানটিতে গলা মিলিয়েছেন নারীনেত্রী খুশি কবীর, ফৌজিয়া খন্দকার ইভা, নাহিদ সুলতানা এবং সোহানা আহমেদ। হারমোনিয়ামে ছিলেন সোহানা আহমেদ।

গানটির কয়েকটি পঙ্‌ক্তি- ‘আমরা নারীবাদী নারীবাদী কারণ আমরা সুখী হতে চাই/ কারণ আমাদের কোনো উপায় নাই/পুরুষতন্ত্র চাই না/শ্রেণিতন্ত্র চাই না/হিংসা নিন্দা ছেড়ে আমরা ভালোবাসা চাই।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত