বোয়ালমারী উপজেলা

আ.লীগের ৯ ‘বিদ্রোহী’ প্রার্থীর বিরুদ্ধে ব্যবস্থার সুপারিশ

আপডেট : ১১ ডিসেম্বর ২০২১, ০১:১৭ এএম

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় ইউপি নির্বাচনে দলীয় নির্দেশনা অমান্য করায় আওয়ামী লীগের ৯ ‘বিদ্রোহী’ প্রার্থীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে।

গতকাল শুক্রবার দুপুর সাড়ে ১২টায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

ব্রিফিংয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহজাহান মীরদাহ পিকুল জানান, উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভার সিদ্ধান্ত মোতাবেক ৯ জনকে বাংলাদেশ আওয়ামী লীগের উপজেলা ও ইউনিয়ন কমিটির স্ব-স্ব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং চূড়ান্ত বহিষ্কারের জন্য কেন্দ্রীয় কমিটির কাছে সুপারিশ করা হয়েছে।

সুপারিশকৃতরা হলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদ, মো. হেমায়েত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক নাসির মো. সেলিম, উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. কামরুজ্জামান, মো. শামীম মোল্যা, দাদপুর ইউনিয়ন সহ-সভাপতি মো. হারুন-অর-রশিদ, দপ্তর সম্পাদক মো. মোশাররফ হোসেন, গুনবহা ইউনিয়ন সহ-সভাপতি মো. আমিনুল ইসলাম এবং পরমেশ্বরদী ইউনিয়ন আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদবিষয়ক সম্পাদক মো. মান্নান মাতুব্বর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত