বেড়ানোর কথা বলে তৃতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ উকিল নানার

আপডেট : ১১ ডিসেম্বর ২০২১, ০৮:০৬ পিএম

মানিকগঞ্জের সিংগাইর পৌর এলাকায় উকিল নানার ধর্ষণের শিকার হয়েছে তৃতীয় শ্রেণীর এক ছাত্রী।

এ ঘটনায় অভিযুক্ত উকিল নানা হাবিবুর রহমান হাবুকে (৪৫) আটক করেছে পুলিশ।

শনিবার সকালে সিংগাইর পৌর এলাকার ৩নম্বর ওয়ার্ডের নিজ বাড়ি আজিমপুর মহল্লা থেকে তাকে আটক করা হয়। হাবু ওই এলাকার মহিউদ্দিনের ছেলে।

ভিকটিমের বাবা জানান, ধর্ষক হাবু সম্পর্কে তার উকিল শ্বশুর। শুক্রবার সন্ধ্যায় ভাড়া বাড়ি থেকে তার স্কুল পড়ুয়া মেয়েকে নিজের বাড়ি বেড়ানোর কথা বলে নিয়ে যান হাবু। সেখানে না নিয়ে তাকে অজ্ঞাত স্থানে আটকে রেখে রাতভর ধর্ষণ করেন।

ভোরে স্কুলছাত্রীকে মোটরসাইকেলে তার বাবার কাছে দিয়ে যান হাবু। পরে বাবার কাছে ভিকটিম তার ওপর পাশবিক নির্যাতনের বিষয়টি খুলে বলে।

মেয়ের কাছ থেকে বিস্তারিত শুনে শনিবার সকালে নির্যাতিতার বাবা বাদী হয়ে থানায় অভিযোগ করলে পুলিশ তাকে আটক করে।

সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) সফিকুল ইসলাম মোল্যা বলেন, আটক হাবিবুরের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত