স্বাধীনতা কাপের বাকি দুই কোয়ার্টার আজ

আপডেট : ১১ ডিসেম্বর ২০২১, ১০:২৯ পিএম

রিভিয়েরা স্বাধীনতা কাপের বাকি দুই কোয়ার্টার ফাইনালে আজ। কমলাপুর স্টেডিয়ামে বিকেল সোয়া ৫টায় তৃতীয় কোয়ার্টারে শেখ রাসেল ক্রীড়া চক্র খেলবে পুলিশ এফসির সঙ্গে। এরপর রাত ৮টায় শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সঙ্গে খেলবে বসুন্ধরা কিংস। গত বিপিএলে দুবারের দেখায় দুবারই পুলিশকে হারিয়েছে শেখ রাসেল। প্রথম পর্বে ৫-০ গোলে, ফিরতি পর্বে ১-০ গোলে। আর কিংস প্রথমবার শেখ জামালের সঙ্গে গোলশূন্য ড্র করলেও শিরোপা জয়ের পথে পরেরবার ২-০ গোলে হারায় ধানমন্ডির ক্লাবটিকে। এবার শেখ রাসেলের গ্রুপ থেকে রানার্সআপ হয়ে শেষ আটে ওঠে শেখ জামাল। অন্যদিকে কিংস জিতেছে গ্রুপের সব ম্যাচই। পুলিশকে তারা হারিয়েছিল ১-০ গোলে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত