চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) এবং ইমপেরিয়াল হাসপাতাল লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এর আওতায় হাসপাতালটিতে সিভাসুর ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজি অনুষদের চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণের সুযোগ পাবেন।
গতকাল শনিবার সিভাসুর ফুড প্রসেসিং অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক শিরীন আক্তার এবং ইমপেরিয়াল হাসপাতাল লিমিটেডের নিউট্রিশন অ্যান্ড ডায়েট ম্যানেজমেন্ট বিভাগের চিফ ডায়েটেশিয়ান অ্যান্ড নিউট্রিশনিস্ট মাহফুজা আফরোজ সাথী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই সমঝোতা স্মারকে সই করেন।
সমঝোতা স্মারকের আওতায় সিভাসুর ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজি অনুষদের চতুর্থ বর্ষের প্রতিটি ব্যাচের পাঁচজন করে শিক্ষার্থী পাঁচ সপ্তাহ প্রশিক্ষণের সুযোগ পাবেন।
গতকালের সমঝোতা স্মারকে সই অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিভাসুর উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ এবং ইমপেরিয়াল হাসপাতাল লিমিটেডের চেয়ারম্যান প্রফেসর ডা. রবিউল হোসেন।
