মাদারীপুরে ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্বে একজনকে হাতুড়িপেটায় হত্যা

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২১, ০৩:৪৪ পিএম

মাদারীপুর ক্রিকেট খেলা ও আধিপত্য বিস্তার নিয়ে হামলা চালিয়ে হাতুড়ি পেটা করে অহিত তালুকদার (৪০) নামে একজনকে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়।

এর আগে সোমবার বিকেলে মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের মধ্য পেয়ারপুর গ্রামে হামলার ঘটনাটি ঘটে।

নিহত অহিদ তালুকদার মাদারীপুর সদর উপজেলার মধ্য পেয়ারপুর গ্রামের আক্কাস তালুকদারের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার বিকেলে এলাকার মাঠে ক্রিকেট খেলা নিয়ে অহিদের ভাতিজার সঙ্গে সাব্বিরের পক্ষের লোকের সঙ্গে কথা-কাটাকাটি হয়।

এক পর্যায় অহিদ ও সাব্বিরের দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এরই জেরে সোমবার রাতে পেয়ারপুরের ধেরির বাজার থেকে রাত ১০টার দিকে নিজ বাড়িতে ফিরছিলেন অহিদ কিন্তু পূর্বেই ওৎপেতে থাকা সাব্বির লোকজন নিয়ে অহিদকে হাতুড়ি পেটা করে হত্যার উদ্দেশ্যে ফেলে রেখে যায়।

এরপর আশপাশের লোকজন মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে আসলে গুরুতর হওয়ায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলেও সেখান থেকে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে মঙ্গলবার সকাল ১১টার দিকে তার মৃত্যু হয়। এরপর এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

অভিযুক্ত সাব্বির তালুকদারসহ তার পক্ষের কাউকেই তাদের বাড়ির পাওয়া যায়নি। এবং তাদের বাড়ির সবাই পলাতক থাকায় কারও সঙ্গে যোগাযোগ করা যায়নি।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমার ঘটনা স্থল পরিদর্শন করেছি। আমরা জেনেছি ক্রিকেট খেলা নিয়ে এই হত্যার ঘটনা ঘটেছে। আমরা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত