বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরের ৫০তম শাহাদাত বার্ষিকী পালিত

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২১, ০১:৩০ এএম

চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীরের ৫০তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে।

গতকাল মঙ্গলবার সকালে চাঁপাইনবাবঞ্জ শহরের মহানন্দা নদীতীরে শহীদ জাহাঙ্গীরের শাহাদাতস্থলে নির্মিত স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সাংসদ ফেরদৌসী ইসলাম জেসি, জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ, অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খানসহ মুক্তিযোদ্ধা ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

পরে জেলা প্রশাসন ও চাঁপাইনবাবগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের যৌথ উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জের ঐতিহাসিক সোনামসজিদ প্রাঙ্গণে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে বিশেষ মোনাজাত হয়। এ সময় সাংসদ ডা. সামিল উদ্দীন আহম্মেদ শিমুল, জেলা প্রশাসনের কর্মকর্তাসহ মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত