মার্কিন নিষেধাজ্ঞা জনগণ গ্রহণ করেনি: পররাষ্ট্রমন্ত্রী

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২১, ০৩:৫২ পিএম

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বললেন, র‌্যাবের সাত কর্মকর্তার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা বাংলাদেশের জনগণ গ্রহণ করেনি।

বৃহস্পতিবার দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে এক ‌সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনালাপের বিষয়ে জানতে চাইলে মোমেন বলেন, র‌্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞার বিষয়টি অ্যান্থনি ব্লিঙ্কেনের কাছে তুলে ধরেছি।

বুধবার সন্ধ্যায় ওয়াশিংটন থেকে ব্লিঙ্কেন প্রায় ৩০ মিনিট মোবাইলে আব্দুল মোমেনের সঙ্গে কথা বলেন। আগামী বছর সম্পর্কের ৫০ বছর পূর্তিতে দুই দেশের সহযোগিতা এগিয়ে নেওয়ার বিষয়ে তারা কথা বলেন। এ সময় র‌্যাব এবং র‌্যাবের সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার প্রসঙ্গটি তোলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে আলোচনার আশ্বাস দেন।

ফোন কল ‘আলোচনার জন্য’ ছিল বলে বৃহস্পতিবার উল্লেখ করেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

র‌্যাবের নিষেধাজ্ঞার তুলে নেওয়ার ব্যাপারে আলোচনা হয়েছে কি না?— সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি বলেন, আমিও এ নিয়ে বলিনি। উনিও বলেননি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত