নবম-দশম শ্রেণি

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২১, ১০:৪৫ পিএম

ষষ্ঠ অধ্যায় : মধ্যযুগের বাংলার রাজনৈতিক ইতিহাস (১২০৪-১৭৫৭ খ্রিস্টাব্দ)

বহুনির্বাচনী

১. বারো ভূঁইয়া কারা?

ক. মুঘল জমিদার              খ. মুঘল সেনাপতি

গ. বিহারের জমিদার                      ঘ. বাংলার জমিদার

২. ইওয়াজ খলজির সাহিত্যের অন্যতম কৃতিত্ব হলোÑ

র. গৌড়ের জুমা মসজিদ নির্মাণ

রর. সুফি ও সৈয়দদের আশ্রয় দান

ররর. সুধীগণকে সহায়তা না দেওয়া

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর           খ. র ও ররর    গ. রর ও ররর    ঘ. র, রর ও ররর

নিচের উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও।

নূর হোসেন দ্বিতীয়বার চেয়ারম্যান হয়ে এলাকাবাসীকে রক্ষা করার জন্য শক্তিশালী লাঠিয়াল বাহিনী এবং অনেকগুলো খাল খনন করেন। তিনি পণ্য এবং চলাচলের জন্য রাস্তা নির্মাণ করেন।

৩. উদ্দীপকে কোন শাসকের কর্মকা- ফুটে উঠেছে?

ক. ইওয়াজ খলজি             খ. বখতিয়ার খলজি

গ. মাহমুদ শাহ                 ঘ. ইলিয়াস শাহ

৪. ওই শাসকের আমলে ঘটেছেÑ

র. ব্যবসায়-বাণিজ্যের উন্নতি            রর. রাজধানী হস্তান্তর

ররর. প্রজা নির্যাতন

নিচের কোনটি সঠিক?

ক. র     খ. র ও রর     গ. র ও ররর   ঘ. র, রর ও ররর

৫. ইলিয়াস শাহের স্বপ্ন কী ছিল?

ক. শিক্ষক হওয়া               খ. চিকিৎসক হওয়া

গ. সাহিত্যিক হওয়া                       ঘ. বাংলার অধিপতি হওয়া

৬. ‘বুলগাকপুর’ শব্দের অর্থ কী?

ক. শান্তির নগরী                খ. স্বপ্নের নগরী

গ. বিদ্রোহের নগরী                        ঘ. ফসলের নগরী

৭. গিয়াসউদ্দীন আযম শাহের পর কে সিংহাসনে বসেন?

ক. সাইফুদ্দীন হামজা শাহ

খ. আলাউদ্দীন হোসেন শাহ

গ. নাসিরউদ্দীন মাহমুদ শাহ

ঘ. সিকান্দার শাহ

৮. শামসুদ্দীন আহমদ শাহের হত্যাকরী কে?

ক. মাসুদ জনি                  খ. নাসির খান

গ. তুঘলক খান                 ঘ. সিকান্দার শাহ

৯. ইলিয়াস শাহ কাকে খুব শ্রদ্ধা করতেন?

ক. পিতা-মাতাকে              খ. গুরুজনকে

গ. ফকির-দরবেশদের                    ঘ. শিক্ষকদের

নিচের উদ্দীপকের আলোকে ১০ ও ১১ নম্বর প্রশ্নের উত্তর দাও।

সম্রাট ‘ক’ দায়িত্বভার গ্রহণ করে দেশে শান্তিশৃঙ্খলা প্রতিষ্ঠায় আত্মনিয়োগ করেন। তার সময় হিন্দু-মুসলমান সম্প্রীতি স্থাপনের প্রচেষ্টা সমাজজীবনকে প্রভাবিত করেছিল। তার ২৬ শাসনকালে বঙ্গের জ্ঞান-বিজ্ঞান ও শিল্পকলার অনেক উন্নতি হয়েছে।

১০. উদ্দীপকের ‘ক’ সম্রাটের সঙ্গে তোমার পাঠ্যবইয়ের কোন সুলতানের মিল রয়েছে?

ক. ইলিয়াস শাহ   খ. আলাউদ্দীন হোসেন শাহ

গ. মাহমুদ শাহ     ঘ. সিকান্দার শাহ

১১. ওই সুলতানের সময় রাজ্যেÑ

র. নিচ বংশজাত সব কর্মচারীকে বরখাস্ত করা হয়

রর. কামরূপ ও কামতা জয় করেন

ররর. আসাম অভিযানে সফল হন

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর         খ. রর    গ. র ও ররর    ঘ. র, রর ও ররর

উত্তর

১. ঘ, ২. ক, ৩. ক, ৪. খ, ৫. ঘ, ৬. গ, ৭. ক, ৮. খ, ৯. গ, ১০. খ, ১১. ক

×
সর্বশেষ সর্বাধিক পঠিত