ট্রাক চাপায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রীর মৃত্যু

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২১, ০৫:২৬ পিএম

সড়ক দুর্ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী নিহত হয়েছেন।

শনিবার বেলা আনুমানিক সাড়ে ১২টায় নোয়াখালী থেকে ঢাকায় আসার পথে সোনাইমুড়ীতে এই দুর্ঘটনা ঘটে।

নিহত সাবরিনা আক্তার (২২) বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।

এ বিষয়ে সোনাইমুড়ী থানার উপপরিদর্শক ইবরাহীম খলিল বলেন, বেলা সাড়ে ১২টার দিকে একটি ইটবোঝাই ট্রাক তাকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। এ বিষয়ে আমরা হাইওয়ে থানার পুলিশকে জানিয়েছি, তারা এসে আইনানুগ ব্যবস্থা নেবেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোস্তফা কামাল বলেন, ‘সাংবাদিকতা বিভাগের এক শিক্ষার্থীর মৃত্যুর খবর শুনেছি। আমরা তার পরিবারের সঙ্গে যোগাযোগের করেছি, থানায় কথা বলেছি। মৃতদেহ যেন পোস্টমর্টেম না করা হয়, সে বিষয়ে কথা বলছি।’

এদিকে সাবরিনার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে জবির সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত