কর্ণফুলীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২১, ০৯:৩৩ এএম

চট্টগ্রামের কর্ণফুলীতে ট্রাকের ধাক্কায় খোরশেদ আলম জনি (৩৮) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শনিবার রাত পৌনে ১১টায় উপজেলার পিএবি সড়কের শিকলবাহা ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জনি আনোয়ারা উপজেলার বটতলী গ্রামের ওয়াদ্দারপাড়া এলাকার মৃত আবু হেনার ছেলে।

কর্ণফুলী থানাধীন শাহমীরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আল মাহমুদ জানান, রাতে জনি চট্টগ্রাম শহর থেকে মোটরসাইকেল করে আনোয়ারার দিকে বাড়ি ফিরছিলেন।

পথে শিকলবাহা ক্রসিং এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি দ্রুতগামীর ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেই মারা যান মোটরসাইকেল আরোহী জনি। এ ঘটনায় ট্রাকের হেলপারকে আটক করা হলেও চালক পালিয়ে গেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত