জাককানবির উপাচার্য হিসেবে যোগ দিলেন সৌমিত্র শেখর

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২১, ০৯:০৪ পিএম

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ৬ষ্ঠ উপাচার্য হিসেবে যোগ দিয়েছেন অধ্যাপক ড. সৌমিত্র শেখর।

যোগদানের পর এক সভায় তিনি বলেন, শান্তিপূর্ণ ক্যাম্পাস পেলে আগামী দুই বছরের মধ্যে বিশ্বমানের বিশ্ববিদ্যালয় উপহার দেব।

রবিবার সকালে যোগদান করেন এই নবনিযুক্ত উপাচার্য। যোগদানের পর বঙ্গবন্ধু এবং কবি নজরুলের ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি।

পুষ্পস্তবক অর্পণ শেষে এক সংক্ষিপ্ত আলোচনায় বসেন নতুন যোগদান করা উপাচার্য। শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী এবং সংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময়ে বসেন তিনি।

তার বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমে জোড় দেয়ার পরিকল্পনার কথাও জানান তিনি। এ ছাড়া দেশের বাইরেও শিক্ষার্থীদের শিক্ষার নেটওয়ার্ক বাড়াতে কাজ করার আশাও ব্যক্ত করেন তিনি।

বুধবার অধ্যাপক ড. সৌমিত্র শেখরকে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগের প্রজ্ঞাপন প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত