সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ রবিবাব ঢাকা-এয়ারপোর্ট মহাসড়কে শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল এবং কলেজ সংলগ্ন নির্মাণাধীন আন্ডারপাস পরিদর্শন করেন।
গত ২৯ জুলাই ২০১৮ তারিখে এ এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী প্রাণ হারায়। পরে শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন গড়ে তোলে। তখন প্রধানমন্ত্রীর নির্দেশে জাতীয় গুরুত্বপূর্ণ প্রকল্প হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীকে অত্যাধুনিক আন্ডারপাসটি নির্মাণের দায়িত্ব দেওয়া হয়।
প্রকল্প পরিদর্শনকালে সেনাবাহিনী প্রধান আন্ডারপাসটি সরেজমিনে ঘুরে দেখেন এবং বিভিন্ন দিকনির্দেশনা দেন।
এ সময় সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ এবং অন্যান্য সামরিক কর্মকর্তা ছাড়া সড়ক ও মহাসড়ক বিভাগের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী উপস্থিত ছিলেন।
এই আন্ডারপাসটি নির্মাণের মধ্য দিয়ে ঢাকা-এয়ারপোর্ট মহাসড়ক সংলগ্ন বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানসহ সাধারণের জন্য নিরাপদে সড়ক পারাপার নিশ্চিত হবে।
