এই দেশ দেখিয়েছে দায়িত্বশীল ভূমিকা পালনে ধনী হওয়ার প্রয়োজন নেই: রাদওয়ান

আপডেট : ২০ ডিসেম্বর ২০২১, ১২:০০ এএম

বঙ্গবন্ধুর দৌহিত্র রাদওয়ান মুজিব সিদ্দিক বলেছেন, যখন অনেক দেশ যুদ্ধ আর নিপীড়নের মুখে পালাতে থাকা মানুষগুলোকে পিঠ দেখিয়েছে, তখন এমন ১০ লাখের বেশি মানুষকে বুক পেতে নিয়েছে বাংলাদেশ। এই দেশ দেখিয়ে দিয়েছে, বিশ্ব মঞ্চে দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য ধনী হওয়ার প্রয়োজন নেই। বাংলাদেশ আরো দেখিয়ে দিয়েছে, পিছিয়ে পড়া বা ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে প্রাধান্য দিয়ে ন্যায়সঙ্গত প্রবৃদ্ধি কীভাবে অর্জন করা যায়।

আওয়ামী লীগের গবেষণা উইং সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) ট্রাস্টি এবং ত্রৈমাসিক সাময়িকী ‘হোয়াইটবোর্ড’র প্রধান সম্পাদক এর ষষ্ঠ সংখ্যায় সম্পাদকীয়তে এসব লেখেন রাদওয়ান মুজিব সিদ্দিক। 

‘বাংলাদেশের কাছ থেকে বিশ্বের কী শেখার আছে’- শিরোনামের এই সম্পাদকীয়তে রাদওয়ান মুজিব সিদ্দিক লেখেন, পঞ্চাশ বছর অগে বাংলাদেশের বিজয়ে যারা নেতৃত্ব দিয়েছিল তাদের যেমন আমরা স্মরণ করছি, তেমনি আমাদের অভিষ্ট লক্ষ্যও স্থির করার সময় এসেছে।

প্রচ্ছদ প্রতিবেদন ‘পোভার্টি- রিডিউসিং লেসনস ফ্রম সাকসেস স্টোরিজ’ শিরোনামে নিবন্ধ লেখেন বিনায়ক সেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত