সাংবাদিকদের রিজভী

রাষ্ট্রপতির সংলাপ ভোটারদের প্রতি বিশ্বাসঘাতকতা

আপডেট : ২০ ডিসেম্বর ২০২১, ১১:১৬ পিএম

নির্বাচন কমিশন (ইসি) গঠনে রাষ্ট্রপতির সংলাপ ভোটারদের প্রতি বিশ্বাসঘাতকতা বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গতকাল সোমবার বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে নবগঠিত খুলনা জেলা ও মহাগরের আহ্বায়ক কমিটির নেতাকর্মীদের নিয়ে পুষ্পার্ঘ্য অর্পণ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘রাষ্ট্রপতি কিসের সংলাপ করছেন? তাহলে আবারও কি হুদা মার্কা নির্বাচন হবে? আবারও কি আরেকটি রকিব মার্কা নির্বাচন হবে? হুদা মার্কা নির্বাচনে আমরা দেখেছি নিশিরাতের নির্বাচন, দিনের বেলায় কোনো নির্বাচন হয় না; রাতের অন্ধকারে নির্বাচন হয়। আর রকিব মার্কা নির্বাচনে দেখেছি চতুষ্পদ জন্তু ভোটকেন্দ্রে ঘুরে বেড়ায়, সেখানে ভোটাররা থাকে না। এই হলো পরিস্থিতি। তাহলে সংলাপের নামে যে ভেল্কিবাজি করা হচ্ছে, সংলাপের নামে যে বায়োস্কোপ করা হচ্ছে, তার জন্য জাতির কাছে একদিন আওয়ামী সরকারকে জবাবদিহি করতে হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত