৫ দফা দাবি

বশেমুরবিপ্রবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২১, ০১:১৫ এএম

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) পাঁচ দফা দাবিতে মানববন্ধন করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

গতকাল বুধবার দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশ চন্দ্র বসু অ্যাকাডেমি ভবনের সামনে এ মানববন্ধন হয়।

পাঁচ দফা দাবি হলো, বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া চালু, মেডিকেল সেন্টারের মানোন্নয়ন ও সার্বক্ষণিক ডাক্তার-নার্স নিয়োগ, প্রতি ঘণ্টায় বাস সার্ভিস চালু, কেন্দ্রীয় গ্রন্থাগার সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত চালু এবং সব প্রকল্পের কাজ দ্রুত বাস্তবায়ন করা।

মানববন্ধনে বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে বর্তমানে এই পাঁচটি দাবি কার্যকর করা প্রয়োজন। প্রশাসনকে অনুরোধ করব শিক্ষার্থী এবং শিক্ষার স্বার্থে এই দাবিগুলো যেন মেনে নেওয়া হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত