মানিকগঞ্জের সিংগাইরে আবদুল কুদ্দুস আলী (৪৭) নামে এক কাঁচামাল ব্যবসায়ী ব্যাটারিচালিত অটোরিকশার মোটরে চাদর পেঁচিয়ে শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে মারা গেছেন। কুদ্দুস আলী বগুড়ার শেরপুর উপজেলার জয়লা গ্রামের জামাল সরকারের ছেলে এবং দুই সন্তানের জনক।
গতকাল বৃহস্পতিবার সকাল ৯টার দিকে হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ সড়কের ধল্লা ইউনিয়নের বাস্তা-বিন্নাডাঙ্গী এলাকার মাঝামাঝি মসজিদসংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সিংগাইরের জয়মন্টপ বাজার থেকে কাঁচামাল কিনে সেগুলো বিক্রি করতে কুদ্দুস অটোরিকশায় চড়ে যাচ্ছিলেন সাভারের হেমায়েতপুর যমুনা মোড় বাজারে। তিনি চালকের ডানপাশে বসেছিলেন। একপর্যায়ে চলন্ত অটোরিকশার মোটরে নিজের শরীরের চাদর গলায় পেঁচিয়ে দেহ থেকে মাথা আলাদা হয়ে যায়।
