ভুঞাপু‌রে কেন্দ্রে ঢুকে নৌকায় জোরপূর্বক সিল, ভোটগ্রহণ স্থ‌গিত

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২১, ১২:৩০ পিএম

টাঙ্গাইলের ভূঞাপুরে নৌকায় জোরপূর্বক ভোট দেয়া‌কে কেন্দ্র ক‌রে দুই প‌ক্ষের ম‌ধ্যে ধাওয়া পাল্টা ও বিশৃঙ্খলার কার‌ণে এক‌টি কে‌ন্দ্রে ভোট গ্রহণ স্থ‌গিত করা হ‌য়ে‌ছে।

র‌বিবার সকাল সা‌ড়ে ৯টার দি‌কে উপ‌জেলার অলোয়া ইউনিয়‌নের আকালু সরকা‌রি প্রাথ‌মিক বিদ‌্যালয় কে‌ন্দ্রে এই ঘটনা ঘ‌টে।

ভোটাররা জানান, নৌকার কর্মীরা প্রকাশ্যে সিল মার‌ছিল। এ সময় নৌকার সা‌থে এক ইউপি সদ‌স‌্য প্রার্থীর সিলও মার‌ছিল। স্বতন্ত্র প্রার্থীর কর্মীরা বাধা দি‌লে দুই প‌ক্ষের ম‌ধ্যে সংঘর্ষ বা‌ধে।

জানা গে‌ছে, কেন্দ্রে জোরপূর্বক ভোট প্রদান‌কে কেন্দ্র নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর কর্মী সমর্থক‌দের ম‌ধ্যে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘ‌টে। প‌রে কে‌ন্দ্রে বিশৃঙ্খলার কার‌ণে সেখা‌নে ভোটগ্রহণ স্থ‌গিত করা হয়।

অলোয়া ইউনিয়নের আকালু সরকা‌রি প্রাথ‌মিক বিদ‌্যালয় কে‌ন্দ্রের দা‌য়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং কর্মকর্তা আনোয়ার হো‌সেন ব‌লেন, ভোট দেয়া‌কে কেন্দ্র ক‌রে কে‌ন্দ্রের ভেতর দুইপ‌ক্ষের ম‌ধ্যে ধাওয়া পাল্টা কার‌ণে বিশৃঙ্খলার সৃ‌ষ্টি হ‌লে সকাল সা‌ড়ে ৯টা থে‌কে ভোটগ্রহণ স্থ‌গিত করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত