আদালতে স্বামীর স্বীকারোক্তি

স্ত্রীকে হত্যা করতে কাউকে না জানিয়ে দেশে আসেন তিনি

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২১, ১০:৪১ পিএম

সীতাকুন্ডে চাঞ্চল্যকর লাকী আক্তার (২৬) হত্যা মামলায় তার স্বামী আবদুল মান্নান (৪৫) খুনের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

গতকাল রবিবার চট্টগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামরুন নাহার রুমির আদালতে তার জবানবন্দি রেকর্ড করা হয় বলে জানান সীতাকুন্ড থানার ওসি (তদন্ত) সুমন বণিক। এর আগে গত শনিবার গভীর রাতে কুমিল্লার দাউদকান্দি থেকে আবদুল মান্নানকে আটক করে সীতাকুন্ড থানার পুলিশ।

গত ৯ ডিসেম্বর সীতাকুন্ড উপজেলার পৌরসভাধীন মহাদেবপুর এলাকার জসিম মঞ্জিলের তৃতীয় তলার বাসা থেকে লাকী আক্তারের লাশ উদ্ধার করে পুলিশ। জবানবন্দিতে আবদুল মান্নান জানান, এটি তার দ্বিতীয় বিয়ে। বিভিন্ন কারণে বনিবনা না হওয়ায় লাকী আক্তারকে হত্যা করার সিদ্ধান্ত নেন তিনি। সে উদ্দেশ্যে কাউকে না জানিয়ে গত ৬ ডিসেম্বর দেশে এসে ঢাকায় অবস্থান করেন। পরে ৮ তারিখ রাত ৩টার দিকে স্ত্রীকে ঘুমন্ত অবস্থায় শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত