রাব্বানীর ওপর হামলা

নবনির্বাচিত চেয়ারম্যানের ছেলেসহ গ্রেপ্তার ২

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২১, ০১:৪৭ এএম

মাদারীপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর ওপর হামলার মামলায় নবনির্বাচিত চেয়ারম্যান মোশারফ মোল্লার ছেলে সোহেল মোল্লাসহ (২৮) দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে মাদারীপুরের রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের গ্যাংকান্দি শাখারপাড় থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও রাজৈর থানার উপপরিদর্শক নাজমুল হোসেন জানান, গত সোমবার রাতে ১১ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৩০-৪০ জনের নামে মামলা হয়। পরে অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি সোহেল মোল্লা ও জহিরুল মাতুব্বরকে (২৫) গ্রেপ্তার করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত