টাঙ্গাইলের মির্জাপুরে নৌকার প্রার্থীর নির্বাচনী অফিসে রাতের আঁধারে দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বুধবার রাত ৪টার দিকে উপজেলার গোড়াই ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ড রহিমপুরে এই ঘটনা ঘটে।
নৌকার প্রার্থী হুমায়ুন কবির থানায় একটি জিডি করেছেন।
গোড়াই ইউপি নির্বাচনে নৌকার প্রার্থী হুমায়ুন কবির বলেন, রাতের আঁধারে আমার নির্বাচনী অফিসে আগুন সন্ত্রাসীরা এই ঘটনা ঘটিয়েছে। তিনি এই ঘটনায় প্রতিপক্ষকে দায়ী করেন।
মির্জাপুর থানার ওসি শেখ রিজাউল হক দিপু বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আগুনের ঘটনাটি শত্রুতা বা দুর্ঘটনা হতে পারে। থানায় জিডি হয়েছে।
তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
