ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, খেলাঘরের কেন্দ্রীয় কমিটির সভাপতিমন্ডলীর সদস্য আবদুল মতিন ভূঁইয়াকে ঢাকার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজের সভাপতি মনোনীত করায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লিমিটেড। সংগঠনের সভাপতি মোহাম্মদ আবদুল মান্নান, সহসভাপতি এবিএম বেলাল হোসেন খান ও সম্পাদক মো. জাহাঙ্গীর আলম এক বিজ্ঞপ্তিতে এই অভিনন্দন জানান। বিজ্ঞপ্তি
