কক্সবাজারে শব্দদূষণ নিয়ন্ত্রণ নিয়ে প্রশিক্ষণ কর্মশালা করেছে পরিবেশ অধিদপ্তর। গতকাল বুধবার এই প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন কক্সবাজারের জেলা প্রশাসক মো. আবদুল ওয়াহাব। প্রশিক্ষণ কর্মশালার সভাপতিত্ব করেন পরিবেশ অধিদপ্তরের ঢাকা মহানগরের পরিচালক মোহাম্মদ আসাদুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. রফিকুল ইসলাম, কক্সবাজার সদর উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. আলী এহ্সান, বিআরটিএ কক্সবাজারের সহকারী পরিচালক উথোয়াইনু চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি
×
