সিরাজগঞ্জে বিএনপির সমাবেশকে ঘিরে আ. লীগের সঙ্গে সংঘর্ষ, আহত ১৫

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২১, ০৪:৩৩ পিএম

সিরাজগঞ্জে আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ১৫ জন আহত হয়েছে। তাৎক্ষণিক আহতদের পরিচয় পাওয়া যায়নি।

বৃহস্পতিবার দুপুরে জেলা সদরের পৌর এলাকার কলেজ রোডে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

এ বিষয়ে স্থানীয়রা জানায়, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে সিরাজগঞ্জ ইসলামিয়া কলেজ মাঠে এক সমাবেশের আহ্বান করে জেলা বিএনপি। সমাবেশে আসার পথে কলেজ রোড এলাকায় মিছিলে বাধা দিলে দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে যায়।

এ বিষয়ে সিরাজগঞ্জ সদর থানার ওসি নজরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত