শ্রীপুরে মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে ধর্ষণ, আটক ১

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২১, ০৬:৫৮ পিএম

গাজীপরের শ্রীপুরে মাদ্রাসা পড়ুয়া এক শিশু শিক্ষার্থীকে (৭) ধর্ষণের অভিযোগ উঠেছে। আমিনুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তি শিশুটিকে ধর্ষণ করে বলে  স্বজনদের দাবি। 

পরে স্বজনরা জরুরি সেবা নাম্বারে ফোন দিলে অভিযুক্ত আমিনুলকে আটক করে পুলিশ। 

বৃহস্পতিবার উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেংরা গ্রামে এ ঘটনা ঘটে। আটক আমিনুলের বাড়িও একই এলাকায়। 

প্রতিবেশীরা জানান, ওই শিশু একটি ফোরকানিয়া মাদ্রাসায় পড়ত। সকালে মক্তবের পড়া শেষ করে বাড়ি ফিরছিল সে। এ সময় শিশুর প্রতিবেশী নানা আমিনুল ইসলাম তাকে ডেকে কৌশলে কিছু টাকা দিয়ে বাড়ি নিয়ে যায়। পরে সেখানে ভয় দেখিয়ে ধর্ষণ করে। শিশুর কান্নার শব্দে আশপাশের মানুষ গিয়ে তাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে। স্বজনরা দ্রুত তাকে হাসপালে পাঠান। এ ঘটনায় জাতীয় জরুরি সেবা নাম্বার ৯৯৯-এ ফোনে খবর দেওয়া হলে পুলিশ তাকে আটক করে। 

শ্রীপুর মডেল থানার এসআই কামরুল হাসান জানান, জরুরি সেবা নাম্বারে ফোন পেয়ে ঘটনাস্থল গিয়ে আমিনুল ইসলাম নামে অভিযুক্ত একজনকে আটক করা হয়েছে। ঘটনার পরই শিশুর পরিবার তাকে নিয়ে গাজীপুর সদরে হাসপাতালে নিয়ে যায়। ফিরে আসলেই অভিযোগ করবে থানায় বলে তাদের সঙ্গে কথা হয়েছে। আমরা প্রস্তুতি নিচ্ছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত