নতুন বছরে খালেদা জিয়ার মুক্তিসংগ্রামে ‘ব্রতী’ হওয়ার আহ্বান ফখরুলের

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২১, ১১:০১ পিএম

ইংরেজি নববর্ষ উপলক্ষে শুক্রবার এক বাণীতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তিসংগ্রামে ব্রতী হতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি ‘দেশবাসী ও বিশ্ববাসী’ সবাইকে জানাই শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানান তার বাণীতে। একই সঙ্গে তাদের সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করে শুভ নববর্ষ জানান।

বাণীতে তিনি বলেন, ‘কালের পরিক্রমায় আরো একটি বছর পেরিয়ে গেল। নানা ঘটনা-দুর্ঘটনার কালের সাক্ষী হয়ে বছরটি বিদায় নিল। গত বছরের ব্যর্থতা দূরে ঝেড়ে সাফল্যকে সঞ্চয় করে আগামী পথ চলার দৃঢ় প্রত্যয় গ্রহণ করতে হবে। কাটুক বিষাদ আসুক হর্ষ। হৃত গণতন্ত্রকে উদ্ধার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তিসংগ্রামে সকলকে নতুনভাবে ব্রতী হতে হবে। আমাদের কর্মে নতুন বছরটি যাতে সাফল্য এবং সমৃদ্ধির বছরে পরিণত হয় সে লক্ষ্যে সবাইকে এগিয়ে যেতে হবে’।

তিনি বলেন, ‘নতুন বছর সবার জীবনে বয়ে আনুক, অনাবিল সুখ ও শান্তি। বাংলাদেশসহ সারা বিশ্বে প্রবাহিত হোক শান্তির অমিয় ধারা, দূর হয়ে যাক সব অন্যায়-উৎপীড়ন, নির্যাতন। বন্ধ হোক হত্যা, গুম, খুন, যুদ্ধ বিগ্রহ ও অমানবিকতাসহ সকল দমনমূলক নৃশংসতা-নববর্ষের শুরুতে আমি এ কামনা করছি। হৃত গণতন্ত্র ও ভোটের অধিকারসহ দেশনেত্রীর মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে বাংলাদেশের সংগ্রামী মানুষকে ঐক্যবদ্ধ ও অঙ্গীকারবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানাই’।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত